শিরোনাম
ঢাকা অফিস :: | ১১:২৪ এএম, ২০২২-০৩-১৯
দেশব্যাপী এক কোটি নিম্ন আয়ের পরিবার রোববার (২০ মর্চ) থেকে সাশ্রয়ীমূল্যে টিসিবি পণ্য পাবে।
দুই কিস্তিতে এক কোটি পরিবার টিসিবির পণ্য পাবে। প্রথম কিস্তি পাবে ২০ থেকে ৩০ মার্চ এবং দ্বিতীয় কিস্তি পাবে ৩ থেকে ২০ এপ্রিল। রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুারোর (ইপিবি) সভাকক্ষে শুক্রবার টিসিবি আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান। টিপু মুনশি বলেন, নিন্ম আয়ের মানুষের কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে দেশব্যাপী সুবিধাভোগী পরিবারের তালিকা তৈরী করা হয়েছে। তালিকা অনুযায়ী তাদেরকে ফ্যামিলি কার্ড প্রদান করেছে সরকার। তবে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার ১২ লাখ এবং বরিশাল সিটি কর্পোরেশনের ৯০ হাজার পরিবারকে কার্ড দেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, এই দুই নগরীর মানুষকে ভ্রাম্যমান ট্রাক সেলের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়া হবে।
বাণিজ্যমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহযোগিতায় স্থানীয় জনসংখ্যা ও দারিদ্র্যের সূচক বিবেচনায় রেখে তালিকা তৈরি করা হয়েছে। তিনি দাবি করেন এক কোটি পরিবার টিসিবির পণ্য পাওয়ায় এতে প্রায় ৫ কোটি মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, বিতরণের আগের দিন সংশ্লিষ্ট ফ্যামিলি কার্ডধারীদের পণ্য বিক্রির স্থান ও সময় জানানো হবে।
প্রত্যেক পরিবার ১১০ টাকা দামে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা দামে ২ কেজি চিনি, ৬৫ টাকা দামে ২ কেজি মসুর ডাল ও ৫০ টাকা দামে ২ কেজি ছোলা পাবে। বাণিজ্যমন্ত্রী এসব পণ্য দেশব্যাপী সুষ্ঠুভাবে বিক্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। একইসাথে তিনি এ বিষয়ে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ পালনের আহবান জানান।
সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে টিপু মুনশি বলেন, প্রকৃত প্রাপক যেন টিসিবির এসব পণ্য পান, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ফ্যামিলি কার্ডের বাইরে নিম্ন আয়ের মানুষের জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির ট্রাক সেল কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য বর্তমানে পর্যাপ্ত মজুদ আছে। তাই রমজান মাসে পণ্যের কোন সংকট হবে না বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফ হাসান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited