চট্টগ্রাম   মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

করোনা আক্রান্ত হলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:২৫ পিএম, ২০২২-০১-১১

করোনা আক্রান্ত হলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

এবার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (১০ জানুয়ারি) তিনি নিজেই করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। খবর রয়টার্সের। দেশটির এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির ক্ষমতাসীন দলের প্রধান লাপিড বাড়িতেই এখন আইসোলেশনে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী লাপিড নিজেই এক টুইট বার্তায় জানিয়েছেন, আমি ভালো বোধ করছি, কারণ আমি টিকা নিয়েছি। আপনারাও টিকা নিন, মাস্ক পড়ুন। আমরা এক সঙ্গে করোনা প্রতিরোধ করি।

তবে তিনি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। লাপিড ইসরায়েলের ক্ষমতাসীন জোট গঠনের প্রধান স্থপতি ছিলেন এবং প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে চুক্তিতে পরের বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে চলেছেন। 
করোনা ঠেকাতে শুরু থেকেই সফলতা দেখিয়ে আসছে ইসরায়েল। এবারও করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে বুস্টার, চার ডোজ দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে দেশটিতে। এর মাঝেই দেশটির পররাষ্ট্রমন্ত্রী করোনায় আক্রান্তের খবর জানা গেলো।
করোনার নতুন ধরন ওমিক্রন সর্বপ্রথম ধরা পরে দক্ষিণ আফ্রিকায়। গত ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববাসীকে। একই সঙ্গে সতর্ক হওয়ার আহ্বান জানায়। এরপর এটি শনাক্ত হওয়ার খবর পাওয়া যায় ইসরায়েলসহ আরও কয়েকটি দেশে।। এখন পর্যন্ত বিশ্বের অনেক দেশে ওমিক্রন শনাক্তের খবর পাওয়া গেছে। চিকিৎসকরা প্রথমদিকে বলেছিলেন, ওমিক্রনে আক্রান্ত অধিকাংশ রোগীর মৃদু উপসর্গ এবং গুরুতর আক্রান্তদের ক্ষেত্রে অক্সিজেন সংকটের মাত্রাও কম। তবে এটিকে এখন মৃদু বলতে নারাজ বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বরং ওমিক্রন ঠেকাতে এখন হিমশিম খাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি যুক্তরাষ্ট্রও।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: : মিয়ানমারে ন্যাশনাল রিকনসিলিয়েশন (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনে...বিস্তারিত

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর