শিরোনাম
বিনোদন ডেস্ক | ০৬:২১ পিএম, ২০২২-০১-০৪
লাক্স তারকা বিদ্যা সিনহা মিম বিয়ে করেছেন। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সম্পন্ন হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।
তবে বিয়ের কথা গণমাধ্যমে স্বীকার করেননি মিম।
এদিকে প্রকাশ হয়েছে মিমের বিয়ের ছবি। জানা গেছে, সনাতন ধর্ম রীতি মেনে এ তারকার বিয়ে হয়েছে।
বাগদানের মতো বিয়েতেও খানিকটা লুকোছাপা আয়োজন মিমের। বিয়ের বিষয়টি স্বীকার করছেন না গণমাধ্যমে। শোবিজেও নেই কোনো আলোচনা।
বর-কনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন আজ। আছেন কতিপয় বন্ধু ও কাছের মানুষেরা।
এর আগে বিদ্যা সিনহা মিম গত বছর জন্মদিনে সনি পোদ্দারের সঙ্গে বাগদান পর্ব সেরেছিলেন। সনি পোদ্দারের গ্রামের বাড়ি কুমিল্লায় এবং পেশায় তিনি একজন ব্যাংকার।
ছয় বছর আগে এক বান্ধবীর মাধ্যমে সনি ও মিমের পরিচয় হয়। তারপর সেই সূত্র ধরে তাদের বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এদিকে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ সিনেমাটি এ বছরের ভালোবাসা দিবসে মুক্তি পাবে। এছাড়া ‘অন্তর্জাল’ ও ‘দামাল’ সিনেমা মুক্তির অপেক্ষায়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited