শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৪:০১ পিএম, ২০২১-১২-৩০
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৯১.১২ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১২ হাজার ৭৯১ জন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ তথ্য জানান। ২০২১ সালের এসএসসি পরীক্ষায় ২০৪টি কেন্দ্রে ১ হাজার ৭৬টি স্কুলের মোট পরীক্ষার্থী ১ লাখ ৬১ হাজার ৭৮ জনের মধ্যে উপস্থিত ছিল ১ লাখ ৫৮ হাজার ৬৩৬ জন। পাস করেছে ১ লাখ ৪৪ হাজার ৫৫০ জন। এদের মধ্যে ছাত্র ৬৭ হাজার ১৭১ জন এবং ছাত্রী ৭৭ হাজার ৩৭৯ জন। পাসের হার ৯১.১২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৬.৩৭ শতাংশ বেশি। ছাত্র পাসের হার ৯০.১৪ শতাংশ যা গত বছরের তুলনায় ৫.২১ শতাংশ বেশি এবং ছাত্রী পাসের হার ৯১.৯৯ শতাংশ যা গত বৎসরের তুলনায় ৭.৩৯ শতাংশ বেশি। এবার জিপিএ ৫ পেয়েছে সর্বমোট ১২ হাজার ৭৯১ জন যা গত বৎসরের তুলনায় ৩ হাজার ৭৮৩ জন বেশি। এর মধ্যে ছাত্র ৫ হাজার ৩৮২ জন যা গত বৎসরের তুলনায় ১ হাজার ১৩৭ জন বেশি এবং ছাত্রী ৭ হাজার ৪০৯ জন যা গত বৎসরের তুলনায় ২ হাজার ৬৪৬ জন বেশি। এ বছর বিজ্ঞানে পাসের হার ৯৬.৮২ শতাংশ, মানবিকে পাসের হার ৮৭.৪৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯২.০০ শতাংশ। বিজ্ঞানে জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ২৯১ জন, মানবিকে জিপিএ ৫ পেয়েছে ১৫৬ জন এবং ব্যবসায় শিক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১৩৪৪ জন। চট্টগ্রাম মহানগরে পাসের হার ৯৫.২৭ শতাংশ যা গত বছরের তুলনায় ৪.৯৩ শতাংশ বেশি, মহনগর ব্যতীত চট্টগ্রাম জেলায় পাশের ৯১.০১ শতাংশ। মহানগরসহ চট্টগ্রাম জেলায় পাসের হার ৯২.১৯ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৯০.৯৪ শতাংশ, রাঙামাটি জেলায় পাসের হার ৮৬.৮৩ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৮৪.১৯ শতাংশ এবং বান্দরবান জেলায় পাসের হার ৯০.৮৫ শতাংশ। সকল সূচকেই এ বছর পরীক্ষার্থীরা বিগত বছরের তুলনায় ভালো ফল করেছে। জিপিএ ৫ বৃদ্ধির ক্ষেত্রেও এগিয়ে আছে ছাত্রীরা। গত বছরের তুলনায় তাদের জিপিএ ৫ বেড়েছে ২ হাজার ৬৪৬টি। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পিছিয়ে পড়া পার্বত্য এলাকায়ও এবার পাসের হার গত বছরের তুলনায় বেড়েছে।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited