শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৬:০৬ পিএম, ২০২১-১২-০৭
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলে ত্রাণ পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা । খবর এনডিটিভির। দুর্যোগ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন মারা গেছেন ও নিখোঁজ রয়েছেন ১৭ জন। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় তিন হাজার ৭০০ জনকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উদ্ধারকারীরা অগ্ন্যুৎপাতের পর থেকে বিপজ্জনক পরিস্থিতির সঙ্গে লড়াই করছেন। আগ্নেয়গিরির ধ্বংসাবশেষ, ধ্বংসপ্রাপ্ত ভবন ও যানবাহনে বেঁচে যাওয়াদের পাশাপাশি মৃতদের সন্ধান করছেন তারা। অন্যদিকে উদ্ধারকারী কর্মীরা অভিযানে সহায়তার জন্য মঙ্গলবার কুকুরও মোতায়েন করেছে। কর্মকর্তারা স্থানীয়দের ওই এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন। কারণ বায়ু অত্যন্ত দূষিত অবস্থায় রয়েছে। আগ্নেয়গিরিটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৬৭৬ মিটার ওপরে অবস্থিত। চলতি বছরের জানুয়ারিতেও সেখানে অগ্ন্যুৎপাত হয়। মাউন্ট সেমেরু ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited