শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ০৬:০৯ পিএম, ২০২১-১২-০৬
বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ এর অফিসার্স মেস ও নাবিক নিবাস এর উদ্বোধন এবং উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ বিতরণ করলেন মহাপরিচালক বাংলাদেশ কোস্টগার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।রবিবার (০৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যবধি বাংলাদেশ কোস্টগার্ড সমুদ্র সম্পদের সংরক্ষণ, উপকূলীয় অঞ্চলে চোরাচালান দমন, মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধ, বনজ সম্পদ সংরক্ষণ, জাটকা ও মা ইলিশ নিধন প্রতিরোধ এবং মানব পাচার প্রতিরোধে সফল ভূমিকা পালন করে আসছে। এই সফলতার অংশ হিসেবে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশান টেকনাফ কর্তৃক জানুয়ারি ২০১৭ হতে নভেম্বর ২০২১ পর্যন্ত বিভিন্ন অভিযান পরিচালনা করে ১,৭৯,৪৩,৭০৮ পিস ইয়াবা, ১১,৯৪৯ ক্যান বিয়ার, ১,০৬১ বোতল বিদেশী মদ, ৭৩.৮ কেজি গাঁজা, ১ কেজি আইস, ৩.২৮৭ কেজি স্বর্ণ, ৩ টি পিস্তল, ১২ টি দেশীয় বন্দুক, ১৬ রাউন্ডস গোলা জব্দ করা হয়, যা এ বাহিনীর সদস্যদের অক্লান্ত পরিশ্রমের প্রতিফলন।
তিনি বলেন, দেশের পূর্বাঞ্চলে মায়ানমার হতে বাংলাদেশের সমুদ্রপথে মানব পাচার প্রতিরোধ, মাদক দ্রব্য ও অবৈধ অনুপ্রবেশ রোধ, সমুদ্র সীমানায় চোরাচালান দমনসহ কোস্ট গার্ড এর সার্বিক কার্যক্রমে সহায়তা প্রদানের লক্ষ্যে রবিবার (৫ ডিসেম্বর) উক্ত স্টেশনে অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধন করেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহা-পরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। উক্ত স্টেশনের অফিসার্স মেস ও নাবিক নিবাস উদ্বোধনের মাধ্যমে পূর্ব জোনের অপারেশনাল কার্যক্রম আরও বেগবান হবে মর্মে আশা করা যায়।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited