চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬  

শিরোনাম

নিউজিল্যান্ডকে ৬২ রানে গুটিয়ে দিয়ে নতুন রেকর্ড ভারতের   

স্পোর্টস ডেস্ক    |    ০৫:০৮ পিএম, ২০২১-১২-০৪

নিউজিল্যান্ডকে ৬২ রানে গুটিয়ে দিয়ে নতুন রেকর্ড ভারতের   

দক্ষিণ আফ্রিকাকে ‘লজ্জা’ থেকে মুক্তি দিলো নিউজিল্যান্ড। এর আগে ভারতের বিপক্ষে কোনো দলের টেস্টে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার রেকর্ডটি ছিল প্রোটিয়াদের। ২০১৫ সালে নাগপুরে ৭৯ রানেই থেমেছিল দক্ষিণ আফ্রিকা। এবার ভারতের বিপক্ষে সর্বনিম্ন দলীয় ইনিংসের রেকর্ড নিজেদের করে নিলো নিউজিল্যান্ড। মুম্বাই টেস্টে মোহাম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিনদের তোপে মাত্র ২৮.১ ওভারেই ৬২ রানে অলআউট হয়েছে কিউইরা। ঘটনাবহুল টেস্টে ভারতও প্রথম ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি। অ্যাজাজ প্যাটেলের রেকর্ড ১০ উইকেটে ৩২৫ রানেই গুটিয়ে যায় বিরাট কোহলির দল। তবে এই রানও নিউজিল্যান্ডের জন্য পাহাড় হয়ে দাঁড়িয়েছে। জবাব দিতে নেমে যে শুরু থেকেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে সফরকারিরা। নতুন বলে আগুন ঝরান সিরাজ। ডানহাতি এই পেসার ১৭ রানের মধ্যে তুলে নেন উইল ইয়ং (৪), টম লাথাম (১০) আর রস টেলরকে (৮)। এরপর শুরু হয় অক্ষর প্যাটেল আর রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণি। কিউই ব্যাটসম্যানদের মধ্যে দুই অংক ছুঁতে পেরেছেন কেবল দুজন। হেনরি নিকোলস (৭) টম ব্লান্ডেল (৮), রাচিন রবিন্দ্ররা (৪) একে একে সাজঘরের পথ ধরেন। ৩৮ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। সিরাজ ১৯ রানে ৩টি, অশ্বিন মাত্র ৮ রানে শিকার করেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট নেন অক্ষর প্যাটেল। ভারত অবশ্য বড় ব্যবধানে এগিয়ে থেকেও ফলোঅন করায়নি নিউজিল্যান্ডকে। মাত্র দ্বিতীয় দিনের খেলা চলছে। তারপরও একদম নিরাপদ জায়গায় দাঁড়িয়েই কিউইদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে চায় কোহলির দল।

রিটেলেড নিউজ

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

মিরপুরে হলো ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা

আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত


ঢাকায় ফিরেছেন হাথুরু

ঢাকায় ফিরেছেন হাথুরু

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত


পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত


ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

ঐতিহাসিক ২০৩০ ফিফা বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত


বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

বাংলাদেশ এ’ দলের সাথেই পাকিস্তান সফরে যেতে পারেন মুশফিক, মোমিনুল

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ  এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে  যেতে  পারেন  জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত


যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

যুক্তরাষ্ট্রকে প্রথম স্বর্ণ উপহার দিল পুরুষ রিলে সাঁতারু দল

স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের  ঈদ শুভেচ্ছা!

সেতু মোটরসের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী নাসির উদ্দিন ও এমডি আব্দুল কাইয়ুমের ঈদ শুভেচ্ছা!

আমাদের ডেস্ক : : আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বাংলাদেশের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন, সেতু মোটরসের চেয়ারম্...বিস্তারিত



সর্বশেষ খবর