শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:২৭ এএম, ২০২১-১২-০২
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকা এবং এর প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারী বাংলাদেশি প্রবাসীদের এই মুহূর্তে জরুরি প্রয়োজন ছাড়া দেশে আসতে নিরুৎসাহিত করেছেন।
তিনি বলেন, যে কোনো জরুরি প্রয়োজনে তারা বাংলাদেশে আসতে পারেন। তবে কোনো জরুরি প্রয়োজন না থাকলে আমরা তাদের কয়েকদিন পর আসার পরামর্শ দিচ্ছি। আগামী ৪ থেকে ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠেয় বিশ্ব শান্তি সম্মেলন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সে অঞ্চলে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রাদুর্ভাবের কারণে এই মুহূর্তে বাংলাদেশিদের ভ্রমণ নিরুৎসাহিত করার জন্য ইতোমধ্যে ঢাকা থেকে দক্ষিণ আফ্রিকা এবং প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলোতে বার্তা পাঠানো হয়েছে। ড. মোমেন সতর্ক করে দিয়ে বলেন, এই দেশগুলো থেকে জরুরি প্রয়োজনে যদি কাউকে দেশে আসতে হয়, তাকে নতুন ওমিক্রন মোকাবিলায় সরকারের পদক্ষেপের অংশ হিসেবে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited