চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে বসতঘরে আগুন, শিশুর মৃত্যু 

আমাদের ডেস্ক :    |    ০৮:৫১ পিএম, ২০২১-১১-১০

হাটহাজারীতে বসতঘরে আগুন, শিশুর মৃত্যু 

 হাটহাজারী পৌরসভা এলাকায় ৬টি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে রুহান নামের ৬ মাস বয়সী এক শিশু মারা গেছে। অগ্নিদগ্ধরা হলেন- ছেনুয়ারা বেগম (৬৫), লাকী আক্তার (৩৫), কালু মিয়া (১৮), আনোয়ারা খাতুন (৪৫) ও বৃষ্টি (৬)। তারা সবাই চমেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। বুধবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রঙ্গীপাড়ার ফজল হক সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা ছোট হওয়ায় ফায়ার সার্ভিসের টিমকে বেগ পেতে হয় আগুন নেভাতে। ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিদুল আলম। জানা গেছে, বুধবার ভোরে পৌরসভার ফজল হক সওদাগর বাড়ির আবু তাহেরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখান থেকে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আশপাশের আরও ৬ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও সব পুড়ে ছাই হয়ে যায়।  হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান জানান, খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি।  ঘটনাস্থলে যাতায়াতের রাস্তা অনেক ছোট তাই দ্রুত পদক্ষেপ নিতে কষ্ট হয়েছে। তারপরেও আমরা চেষ্টা করেছি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথায় থেকে হয়েছে সেটি তদন্ত সাপেক্ষে বলতে পারবো। এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকা, ৫টি করে কম্বল ও খাদ্যসাসগ্রী বিতরণ করা হয়। অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া রুহানের দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ইউএনও শাহিদুল আলম  বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর