শিরোনাম
চকরিয়া প্রতিনিধি: | ০৪:১৫ পিএম, ২০২৪-০৪-১৬
কক্সবাজারের চকরিয়ায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সোমবার(১৫ এপ্রিল)রাতে সন্ত্রাসীদের সংঘবদ্ধ হামলায় এক দোকানীসহ বেশ কয়েকজন গুরুতরো জখম হয়েছে। জানা গেছে, চকরিয়া সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা স্টেশন সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় প্রতিরাতেই ইয়াবা, মদ, গাজা সেবন, জুয়ার আসর সহ এলাকায় ইয়াবা ব্যবসায় করে আসছে একটি সংঘবন্ধ চক্র। অতিষ্ঠ এলাকাবাসী এসব অপকর্মের অশ্রয়দাতা এবং চাঁদাবাজদের বিরুদ্ধে পাড়া-মহল্লার সকল স্থরের মানুষ একতাবদ্ধ হয়ে প্রতিবাদ ও মাদক বিরুধী মিটিং এর আয়োজন করে। এতে ক্ষিপ্ত হয়ে সোমবার রাত-১১টার দিকে মাইজঘোনা স্টেশনে সুজন, আরমান ও সবুজের নেতৃত্বে ৪০-৫০ জন সন্ত্রাসী মানুষের বাড়িঘর ও দোকানে হামলা চালিয়ে ৩জনকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। উক্ত অর্তকিত হামলায় আহতরা হলেন স্টেশনের দোকানদার এরফান, মোহাম্মদ শফি, মোহাম্মদ রাজন। এসময় স্টেশন সংলগ্ন এরফানের দোকানে ও রাইহানের বাড়িতে ব্যাপক হামলা ও ভাংচুর চলিয়েছে চাঁদাবাজ এবং সন্ত্রাসীরা। ভিকটিম, প্রত্যক্ষদশী ও এলাকাবাসী সুত্রে জানা গেছে মৃত হামিদ নূর মেম্বারের তিন পুত্র মুজিবুর রহমান সুজন,আরমান,ও সবুজ এবং আবুল হোসেন ওরফে ডাকাত আবুল হোছনের পুত্র রিয়াদ, রফিক ওরফে গাজা রফিকের পুত্র রিফাত, নুরুল ইসলামের পুত্র রায়হান, আবুল হোসেন ওরফে মনুর পুত্র মিজান ও বাদশাসহ আরো ৪০/৫০জন চিহ্নিত সন্ত্রাসী এ হামলা চালায়।
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited