চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন, কঠোর নিরাপত্তা 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:১৫ এএম, ২০২২-০৭-১৬

শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন, কঠোর নিরাপত্তা 

শ্রীলঙ্কার পার্লামেন্টে বিশেষ অধিবেশন শুরু হচ্ছে শনিবার (১৬ জুলাই)। ফলে পুরো পার্লামেন্টকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দেশটির পার্লামেন্টের আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং জনসাধারণকে বিকল্প পথ ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।

সংবিধান ও ১৯৮১ সালের প্রেসিডেন্ট নির্বাচন (বিশেষ বিধান) আইন নম্বর ২ এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী, পার্লামেন্ট স্থানীয় সময় সকাল ১০ টায় বসার কথা। প্রেসিডেন্ট পদ শূন্য হওয়ার তিন দিনের মধ্যে সংসদ আহ্বান করার কথা বলা হয়েছে দেশটির সংবিধানে। সে হিসেবে আজ প্রেসিডেন্ট পদ শূন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে বলে জানা গেছে।

এর আগে দেশটির স্পিকার মাহিন্দা ইয়াপা জানান, আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবে। স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কোনো বাধা ছাড়াই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করতে তিনি সব দলের সমর্থন প্রত্যাশা করেন।

এর আগে শুক্রবার (১৫ জুলাই) শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। লঙ্কান প্রধান বিচারপতি জয়ন্তা জয়সুরিয়া শপথবাক্য পাঠ করান তাকে।

শপথ নেওয়ার পর রনিল বিক্রমাসিংহে বলেন, আগামী ২০ জুলাই সব সংসদ সদস্য (এমপি) যেন স্বাধীনভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং সংবিধান সমুন্নত রাখতে কাজ চালিয়ে যাবেন।

শ্রীলঙ্কায় পলাতক গোতাবায়া রাজপাকসের ছেড়ে যাওয়া প্রেসিডেন্টের পদ দখলের লড়াইয়ে রয়েছেন মূলত তিনজন- প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে, পার্লামেন্টের বিরোধী দলনেতা সাজিথ প্রেমদাসা ও প্রবীণ সাংবাদিক তথা পার্লামেন্ট সদস্য ডলাস অলহাপেরুমনা।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর