শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০১:৪৯ পিএম, ২০২২-০৬-০৫
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া ফিলিপাইন সাগরে যৌথ নৌ মহড়া শেষ করার একদিন পরেই আটটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার (৫ জুন) এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করে দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সমুদ্রের দিকে আটটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটি। পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপান সরকারও বিষয়টি নিশ্চিত করেছে।
২০২২ সালে উত্তর কোরিয়ার ১৮ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল এটি। গত পাঁচ বছরে উত্তর কোরিয়াকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গেছে। পিয়ংইয়ং অস্ত্র প্রদর্শন চালিয়ে যাচ্ছে। এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল গত ১০ মে দায়িত্ব গ্রহণ করেন। এরপর দ্বিপাক্ষিক সামরিক মহড়া বাড়ানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে সম্মতি জানান তিনি। চার বছরেরও বেশি সময় পর বিমানবাহী রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শেষ হয় শনিবার।
পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited