শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ০৫:৫৪ পিএম, ২০২২-০৫-২৪
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দুজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১২০ জন। পুলিশ দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, প্রাথমিক প্রতিবেদরে দেখা গেছে ৬৪ জনের আঘাত সামান্য, তবে ৫৬ জনের আঘাত মাঝারি ধরনের। দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন।
সোমবারের ওই বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডে বেশ কিছু ভবন এবং দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যে চারটি থেকে লোকজনকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে। এক প্রত্যক্ষদর্শী দ্য ন্যাশনাল পত্রিকাকে এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি দুপুরে দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন।
ওই ব্যক্তি বলেন, প্রথম বিস্ফোরণের শব্দ অল্প ছিল। সে সময় লোকজন দমকল এবং পুলিশকে ফোন করে সাহায্য চাইতে শুরু করেন।
এরপরেই বড় ধরনের একটি বিস্ফোরণ ঘটে। এটা সত্যিই খুব ভয়াবহ ছিল। প্রচণ্ড শব্দে দরজা-জানালা কেঁপে ওঠে। বেশ কিছু জানালা ভেঙে পড়েছে।
এটা কী কোনো ধরনের হামলা থেকে হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। যদিও ইয়েমেন থেকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সব সময়ই সতর্ক অবস্থানে রয়েছে আমিরাত। গত ১৭ জানুয়ারি আবু ধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন শ্রমিক নিহত হন।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited