চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

শ্রীলঙ্কার মতো দেশে দেশে ছড়াতে পারে বিক্ষোভ : ক্রিস্টালিনা জর্জিয়েভ 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৬:৫২ পিএম, ২০২২-০৫-২২

শ্রীলঙ্কার মতো দেশে দেশে ছড়াতে পারে বিক্ষোভ : ক্রিস্টালিনা জর্জিয়েভ 

অর্থনৈতিক সংকটে ছড়িয়ে পড়া বিক্ষোভে টালমাটাল শ্রীলঙ্কার সরকার। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রভাবশালী নেতা মাহিন্দা রাজাপাকসে। যদিও প্রবীণ রাজনীতিবিদ রনিল বিক্রমাসিংহের নেতৃত্বে দেশটিতে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। তবে রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে এখনো কম-বেশি বিক্ষোভ ও উত্তেজনা অব্যাহত রয়েছে। শ্রীলঙ্কার এমন পরিস্থিতি অন্যান্য দেশেও ছড়িয়ে পড়তে পারে, যদি সরকারগুলো দরিদ্রদের সাহায্য না করে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান সতর্ক করে এ তথ্য জানিয়েছেন। রোববার (২২ মে) শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আইএমএফ প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভ বলেন, সরকারগুলোর প্রয়োজন খাদ্য ও জ্বালানির ক্ষেত্রে সমাজের দরিদ্র মানুষদের সাহায্য করা, বিশেষ করে ভর্তুকির মাধ্যমে। তা নাহলে শ্রীলঙ্কার চিত্র অন্য দেশেও দেখা যেতে পারে। কারণ পণ্যের দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে মানুষ সংগ্রাম করছে বলেও জানান তিনি।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, যথাযথভাবে লক্ষ্য নির্ধারণ করে অগ্রাধিকারেরভিত্তিতে ভর্তুকি দিয়ে সাহায্য করা প্রয়োজন।
অনেক সরকার সাহায্য দিচ্ছে। তবে সমালোচকরা বলছেন, এ সাহায্য যথেষ্ট নয়। আইএমএফের প্রধান বলেন, যেহেতু মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। সেক্ষেত্রে দুইটি প্রধান বিকল্প রয়েছে। প্রথমত, সমাজের মধ্যে যারা বেশি দরিদ্র তাদের খাদ্য ও জ্বালানি সহায়তায় অগ্রাধিকার দেওয়া। দ্বিতীয়ত, ইউক্রেন যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা।

সমৃদ্ধি বাড়াতে ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সরকারগুলোর সঙ্গে কাজ করেছে আইএমএফ। তবে খাদ্য ও জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে দেশে চ্যালেঞ্জ বেড়েছে। ক্রিস্টালিনা জর্জিয়েভ উদ্বেগ প্রকাশ করে বলেন, সরকারের যথাযথ সমর্থনের অভাবে শ্রীলঙ্কায় যে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে তা অন্য দেশেও ছড়িয়ে পড়তে পারে।
 
রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর