চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

গম রপ্তানি বন্ধ ভারতের, বিশ্ববাজারে দাম বাড়লো ৬ শতাংশ 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৪:০৫ পিএম, ২০২২-০৫-১৬

গম রপ্তানি বন্ধ ভারতের, বিশ্ববাজারে দাম বাড়লো ৬ শতাংশ 

ভারত গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর আন্তর্জাতিক বাজারে সোমবার (১৬ মে) গমের দাম সর্বোচ্চ পরিমাণে বেড়েছে। বিশ্বব্যাপী সরবরাহ হ্রাস পাওয়ায় খাদ্য ব্যয়ের ওপর এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। বিশ্বে গম কেনাবেচার অন্যতম বড় কেন্দ্র যুক্তরাষ্ট্রের শিকাগোর বাজারে গমের মূল্যসূচক ৫ দশমিক ৯ শতাংশ বেড়েছে, যা গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ। এমনিতেই রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ফলে চলতি বছর গমের দাম ৬০ শতাংশের বেশি বেড়েছে। ইউরোপের এই দুই দেশ বিশ্বের গম রপ্তানির এক তৃতীয়াংশ সরবরাহ করে থাকে। 

অপরদিকে চীনের পর গম উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। গত বছর ৭০ লাখ টন গম উৎপাদন হয়েছে ভারতে। বাম্পার ফলনের কারণে বাজারের শূন্যতা পূরণ হয়েছে। তবে খারাপ আবহাওয়ার পরিস্থিতি অন্যান্য রপ্তানিকারকদের উৎপাদন কমিয়ে দিয়েছে। খাদ্যমূল্য বৃদ্ধির কারণে দেশীয় মুদ্রাস্ফীতি আট বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ফলে সম্প্রতি গম রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার।

দিল্লি সরকার জানিয়েছে, কিছু ব্যতিক্রম ছাড়া গম রপ্তানি নিষিদ্ধ করা হচ্ছে। তবে যেসব রপ্তানি আদেশ আগেই হয়েছে, সেসব দেশ গম পাবে। যেসব দেশ খাদ্য নিরাপত্তায় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে, তাদের ক্ষেত্রেও রপ্তানির অনুমতি দেওয়া হবে বলে জানানো হয়। অস্ট্রেলিয়ান ব্যাংক ওয়েস্টপ্যাকের বিশ্ব বাজার কৌশলের প্রধান রবার্ট রেনি বলেন, এটি খাদ্য ঘাটতির ঝুঁকি আরও বাড়িয়ে তোলে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর জন্য এবং সেই অঞ্চলের বাইরে খাদ্যসামগ্রীর ওপর ঐতিহাসিকভাবে যারা নির্ভরশীল তাদের জন্য। 

গম উৎপাদনের বিভিন্ন অঞ্চলজুড়ে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়েছিল ভারতে। ফলে ফসল উৎপাদনে এর নেতিবাচক প্রভাব পড়েছে। খাদ্যের ক্রমবর্ধমান দাম এ মাসে ভারতের মূল্যস্ফীতি গত আট বছরের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। বাজারে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার বাড়ানোর ওপরে চাপ তৈরি করেছে এটি।

অস্ট্রেলিয়ার কমনওয়েলথ ব্যাংকের কৃষিবিষয়ক পরিচালক টবিন গোরে বলেছেন, গম রপ্তানিতে নিষেধাজ্ঞা বিশ্ব বাজারের জন্য একটি বিরাট পরিবর্তন ঘটাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কৃষিবিভাগের পূর্বাভাসে জানানো হয়, ২০২২ থেকে ২০২৩ সালে বিশ্বব্যাপী গমের উৎপাদন গত চার সালের মধ্যে সবচেয়ে বেশি হ্রাস পাবে। এর পরপরই ভারত গম রপ্তানি নিষিদ্ধ করে। রবার্ট রেনি আরও বলেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেক দেশেই এই রপ্তানি নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়বে। এটি একটি মানবিক ইস্যু এবং এতে আরও বেশি মনোযোগী হওয়ার পরামর্শ এই বাজার গবেষকের।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর