শিরোনাম
ঢাকা অফিস :: | ০৩:১৭ পিএম, ২০২২-০৫-০৮
দেশে কৃষি গবেষণায় ভবিষ্যৎ বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা দেবে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস)। রোববার (৮ মে) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) ‘কৃষিপ্রযুক্তি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক কর্মশালায় এ তথ্য জানানো হয়। বিএআরসির অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএআরসি ও কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিএআরসির চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
এসময় জিআইএফএসের চার সদস্যের একটি প্রতিনিধি দল কর্মশালায় অংশ নেন। তারা বাংলাদেশের কৃষি গবেষণায় ভবিষ্যৎ বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা দেওয়ার বিষয়ে পৃথক প্রবন্ধ উপস্থাপন করেন। পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. তোফাজ্জল ইসলাম পাঁচটি থিমের ওপর সমন্বিত গবেষণা কার্যক্রম ও গবেষণায় বিনিয়োগ বিষয়ে আরও একটি প্রবন্ধ উপস্থাপন করেন।
জিআইএফএসের অধীনে এসব গবেষণা কার্যক্রম বাস্তবায়নে কারিগরি সহায়তার জন্য বিএআরসি কমপ্লেক্সে জিআইএফএসের রিজোনাল অফিস ইতোমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। এ কর্মশালায় কানাডা ও নেদাল্যান্ডসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এফএও, আইএফএডি, আইএসডিবি, বিশ্ব ব্যাংক, এডিবিসহ বিভিন্ন দাতা সংস্থা, কূটনৈতিক মিশন, কৃষিবিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রধান ও প্রতিনিধিসহ ৫০ জন কর্মকর্তা অংশ নেন।
অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় সাধারণ ডায়েরি (জি...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited