শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:০১ এএম, ২০২২-০৪-২৭
ইউক্রেন যুদ্ধের জেরে পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। আজ বুধবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। পোল্যান্ডের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি পিজিনিগ-এর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি। এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি গ্যাজপ্রম গত মাসে রুশ মুদ্রা রুবলে গ্যাসের মূল্য পরিশোধের নতুন নিয়ম জারি করে। কিন্তু রুবলে গ্যাসের মূল্য পরিশোধে অস্বীকৃতি জানায় দেশ দুটি। তারই পরিপ্রেক্ষিতে গ্যাস সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে গ্যাজপ্রম।
পিজিনিগ গ্যাসের জন্য অনেকাংশে গ্যাজপ্রমের ওপর নির্ভরশীল ছিল। চলতি বছরের প্রথম তিন মাসে কোম্পানিটি রাশিয়া থেকে তাদের মোট গ্যাসের ৫৩ শতাংশ আমদানি করেছিল।রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের খবরের প্রতিক্রিয়ায় পোল্যান্ডের জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের গ্যাস সরবরাহ নির্বিঘ্ন রেখেছে। এ বিষয়ে জলবায়ু বিষয়ক মন্ত্রী আনা মোসকওয়া বলেন, মজুত রাখা গ্যাস ব্যবহারের প্রয়োজন হবে না। গ্রাহকদের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করতে হবে না।
পিজিনিগ জানিয়েছে, তাদের ভূগর্ভস্থ গ্যাস সংরক্ষণাগার প্রায় ৮০ শতাংশ পূর্ণ আছে। বর্তমানে গ্যাসের চাহিদাও কম রয়েছে।
এছাড়া চলতি বছরের শেষ নাগাদ এমনিতেই রাশিয়ার গ্যাস নেওয়া বন্ধ করার পরিকল্পনা ছিল পোল্যান্ডের।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited