শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:৫৮ এএম, ২০২২-০৪-২৭
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বুধবার (২৭ এপ্রিল) ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেবেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচিতে এক সংবাদ সম্মেলনে শপথ নেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে বিলাওয়াল ভুট্টো বলেন, দলের পক্ষ থেকে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন এবং বুধবার ফেডারেল মন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। তবে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে যাচ্ছেন সেটি খোলাসা করেননি এই তরুণ রাজনীতিবিদ। সম্প্রতি শোনা যায় যে, তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন। সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি নিয়ে তিনি শিগগির সংবাদ সম্মেলন করে জানাবেন।
এর আগে বিলাওয়াল ভুট্টো দু-এক দিনের মধ্যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে জানান তার দলের নেতা ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপদেষ্টা কামার জামান কায়রা। গত ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন।কিন্তু সেদিন শপথ নেননি তিনি। নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পিপিপির নেত্রী হিনা রব্বানি খার। এরপর থেকেই পররাষ্ট্র মন্ত্রী হওয়ার বিষয়ে বিলাওয়াল ভুট্টো জারদারির নাম চাওড় হয়।
ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী, যাকে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে গত ৯ এপ্রিল। তবে ইমরান খানের প্রতি এই অনাস্থা ভোটের আয়োজনে যাদের ভূমিকা ছিল তাদের মধ্যে একজন বিলাওয়াল ভুট্টো জারদারি। বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো। সন্ত্রাসী হামলায় তার মা বেনজির ভুট্টো নিহত হওয়ার পর মাত্র ১৯ বছর বয়সে পিপিপির চেয়ারম্যান হন তিনি। অক্সফোর্ডে পড়াশোনা করা ৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো একজন প্রগতিশীল নেতা হিসেবে পরিচিত।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited