চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

জিম্বাবুয়েতে গির্জায় যাওয়ার পথে বাস খাদে, নিহত ৩৫ 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:২০ এএম, ২০২২-০৪-১৬

জিম্বাবুয়েতে গির্জায় যাওয়ার পথে বাস খাদে, নিহত ৩৫ 

জিম্বাবুয়েতে ইস্টার উৎসবের সমাবেশে যোগ গিয়ে গির্জা অভিমুখী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনায় কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭১ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পূর্ব চিপিঙ্গে শহরে আয়োজিত ইস্টার সমাবেশে যোগ দিতে গিয়ে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির পুলিশ ঘঠনাটি নিশ্চিত করেন ।

প্রতিবেদনে বলা হয়, বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই চিপিঙ্গের প্রধান গির্জা জিওন ক্রিস্টিয়ান চার্চে আয়োজিত সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তার পাশে গভীর খাদ ছিল। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ভয়াবহ এ হতাহতের ঘটনা ঘটে।

এ বিষয়ে জিম্বাবুয়ে পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার পল ন্যাথি জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল বলে ধারণা করা হচ্ছে। এসব বাসে সাধারণত ৬০ থেকে ৭৫ জন যাত্রী ধারণক্ষমতা। কিন্তু দুর্ঘটনার সময় বাসটিতে শতাধিক যাত্রী ছিলেন।

আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ জিম্বাবুয়েতে বাস দুর্ঘটনা একটি মামুলি ব্যাপার। বিশেষত সরকারি ছুটির দিনগুলোতে সেদেশে রাস্তায় ব্যাপক ভিড় থাকে। গাড়িগুলোও থাকে দ্রুতগামী। গভীর খাদ ও খানা-খন্দে ভরা রাস্তার পাশাপাশি অদক্ষ চালক এসব দুর্ঘটনার বড় কারণ।

রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর