শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০২:৪৩ পিএম, ২০২২-০৪-১২
পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডোফস্কি আর বায়ার্ন মিউনিখে থাকছেন না। দেশটির সরকারি চ্যানেল ‘টিভিপিস্পোর্ট’ সোমবার এমন দাবি করেছে। এমনকি লেভানদোফস্কির নতুন ঠিকানা ও চুক্তির বিষয়টিও পাকাপাকি হয়ে গেছে, জানিয়েছে চ্যানেলটি।শুধু ‘টিভিটিস্পোর্ট’ নয়, পোল্যান্ডের সংবাদপত্র ‘ইন্টেরিয়া স্পোর্ট’-এও এসেছে লেভানডোফস্কির নতুন চুক্তির খবর। ইতিমধ্যে নাকি বায়ার্নের প্রধান নির্বাহী ও ক্লাব কিংবদন্তি অলিভার কানকে ক্লাব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
তো, কোথায় যাচ্ছেন লেভানডোফস্কি? তার প্রতি আগ্রহ ছিল লিভারপুল, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলোর। তবে লেভা নাকি যেতে আগ্রহী বার্সেলোনায়। তার এজেন্টের সঙ্গে অনেকদিন ধরেই কথা চলছিল কাতালান ক্লাবটির। এবার সেই কথা পাকাপাকি হয়েছে। জাভি হার্নান্দেজ বার্সার দায়িত্ব নেওয়ার পর থেকেই একজন বড় স্ট্রাইকার খুঁজছিলেন। কোচের সেই ইচ্ছে এবার পূরণ হচ্ছে!গ্রীষ্মকালীন দলবদলেই জার্মানি ছেড়ে স্পেনের ক্লাবে দেখা যেতে পারে লেভানডোফস্কিকে।
তবে একটু ঝামেলা আছে। বায়ার্ন মিউনিখের সঙ্গে লেভানডোফস্কির চুক্তি শেষ হবে ২০২৩ সালের জুনে। লেভা যেহেতু বায়ার্নের কাছ থেকে বেতন বাবদ করসহ ২ কোটি ৩০ লাখ ইউরো পান, আগেভাগে তাকে দলে নিতে হলে বার্সেলোনাকে ক্ষতিপূরণ হিসেবে এই অর্থ দিতে হবে।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited