শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১১:২১ এএম, ২০২২-০৪-১১
রাম নবমীর মিছিল ঘিরে উত্তেজনা বিরাজ করছে ভারতের চারটি রাজ্যে। এসব রাজ্য হলো গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ। এদিকে, গুজরাটে সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। জানা গেছে, গুজরাটের রাজধানী গান্ধীনগর থেকে ৭০ কিমি দূরে হিম্মতনগর এবং ১২৫ কিমি দূরে খামভাতে সংঘর্ষের ঘটনা ঘটে।
রাজ্যের পুলিশ মহাপরিচালক (ডিজিপি) আশিস ভাটিয়া বলেন, ‘রাম নবমী মিছিল যখন মুসলিম অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছিল, সে সময় পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। তারপরই সহিংসতার ঘটনা ঘটতে শুরু করে। তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।’ এসময় তিনি নিশ্চিত করেন, খামভাতে সংঘর্ষের জেরে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন।
এদিকে, রাম নবমীতে আমিষ খাওয়া নিয়ে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) দুই ছাত্র সংগঠনের সদস্যদের সংঘর্ষে ১৬ জন আহত হয়েছেন। রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। জানা গেছে, কাবেরি হোস্টেলের মেন্যুতে ভেজ এবং নন-ভেজ উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে। তবে রোববার নন-ভেজ খাবার তৈরি ও খাওয়া বন্ধ করে দেয় এবিভিপি কর্মীরা। এই পরিস্থিতিতে এবিভিপি কর্মী ও বামপন্থী ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে বেশ কয়েকজন আহত হন।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited