শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১০:১৫ এএম, ২০২২-০৪-১১
ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে দেশটির নিরাপত্তা বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রোববার (১০ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বেথেলহেম শহরের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলায় নিহত ওই নারীর নাম গাদা ইব্রাহিম সাবাতিয়েন। তিনি ছয় সন্তানের মা।
এদিকে, ইসরায়েলি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণের শহর হেবরনে এক নারী সীমান্ত এলাকায় দেশটির একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেন। পরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই নারীও মারা যান।
এর একদিন আগে শনিবার জেনিনের একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত হন। অপরদিকে, রোববার জেরিকো এবং তুলকারেম এলাকায় সংঘর্ষে কমপক্ষে ১০ ফিলিস্তিনি আহত হয়েছেন। গত ২২ মার্চ পর্যন্ত ইসরায়েলে হামলায় ১৪ জন নিহত হয়েছেন। এরই জেরে পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অভিযানে এ পর্যন্ত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক: : মুসলিম পরিচয়ের কারণে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে গালিগালাজ ও মারধর করেছে দুই উগ্র à...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গাজায় ইসরায়েলের সামরিক আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত শহীদ ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৬...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রানওয়ে প্রস্তুত, আধুনিক টার্মিনালও প্রস্তুত। অবকাঠামোর বড় অংশের কাজ শেষ হলেও সামনে রয়েছে আরেক চ্à¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতের রাজস্থানের আলওয়ার জেলায় বারোদা মেও থানার সামনে পাথরের আঘাতে এক মুসলিম ব্যক্তিকে হত্যা ক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ইহুদীবাদি সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘের সà¦...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : প্রধানমন্ত্রী বলেন, ‘মানবিক বিবেচনায় বাংলাদেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited