শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৪৯ পিএম, ২০২২-০৪-০৯
চট্টগ্রাম মহানগরীর চারটি বাজারে অভিযান চালিয়ে ২৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে চার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন। পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি মূল্যে বিক্রিসহ নানা অপরাধে এসব জরিমানা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডার্স এবং নাইফ ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করেন। রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বহদ্দারহাট এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া কাজির দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। তিনি ১১ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেন।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited