শিরোনাম
বিনোদন ডেস্ক | ১২:৩২ পিএম, ২০২২-০৪-০৫
ট্রিপল আরের প্রচারের গোটা টিমের সঙ্গে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সালমান খান,
‘আরআরআর’ ঝড় যেন থামছেই না। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজ সিনেমার মতো ‘আরআরআর’ও বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে। সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য পেয়েছে। ২৫ মার্চ মুক্তির পর থেকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি।
জুনিয়র এনটিআর এবং রাম চরণ অভিনীত সিনেমাটি বক্স অফিসে অসাধারণভাবে পারফর্ম করছে। মুক্তির দশ দিনে ৯০০ কোটি রুপি আয়ের গণ্ডি ছাড়িয়ে সিনেমাটি। পঞ্চম ভারতীয় ছবি হিসেবে এ নজির গড়েছে ‘আরআরআর'। শুধু তাই নয়, হিন্দি বলয়েও দারুণ ব্যবসা করছে ছবিটি।
ট্রেড অ্যানালিস্ট মনোবালা বিজয়াবালান টুইটারে জানান, এই ছবির তামিল, তেলুগু, মালায়ালাম ও হিন্দি ভার্সন সম্মিলিতভাবে রোববার ৮২ দশমিক ৪০ কোটি আয় করেছে। যার জেরে বিশ্বব্যাপী বক্স অফিসে মোট ৯০১ দশমিক ৪৬ কোটির টিকিট বিক্রি হল রাজামৌলির ছবির, যা সত্যি অভাবনীয়।
এ পরিসংখ্যান বলে দিচ্ছে, আরআরআর এরই মধ্যে আমির খানের ‘পিকে’কে পেছনে ফেলেছে। ভারতীয় ছবির মধ্যে একমাত্র আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ (৯৬৬ দশমিক ৮৬ কোটি টাকা), সালমানের বজরঙ্গি ভাইজান (৯৬৯ দশমিক ৬ কোটি টাকা), রাজামৌলির ‘বাহুবলী: দ্য কনক্লিউশন (১৮১০ কোটি টাকা) এবং মিস্টার পারফেকশানিস্টেরই ‘দঙ্গল’ (২ দশমিক ২৪ কোটি টাকা)।
বক্স অফিস বিশেষজ্ঞরা বলছেন, খুব সহজেই সিক্রেট সুপারস্টার ও বজরঙ্গি ভাইজানকে হারিয়ে দিয়ে আয়ের নিরিখে তৃতীয় সর্বোচ্চ ভারতীয় ছবির খেতাব ওঠবে আরআরআরের মাথায়। তবে ‘দঙ্গল’ ও ‘বাহুবলী ২’কে হারানো সম্ভবপর হবে না। ভারতীয় বিপ্লবী আলুরি সীতারাম রাজু (রাম চরণ) এবং কোমরাম ভীম (জুনিয়র এনটিআর) সম্পর্কে একটি কাল্পনিক গল্পগাথা রাজামৌলির এ ছবি। এ দুই স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশ রাজ এবং নিজামের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ছবিতে জুনিয়র এনটিআর ও রামচরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে আলিয়া ভাট ও অজয় দেবগণের।
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে গেল বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোরে প্রয়াত হয়েছেন জনপ্রিয় ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘চাটগাইয়া গোলমাল’। চট্টগ্রাম শহরের ব...বিস্তারিত
বিনোদন ডেস্ক : হলিউড গায়ক জাস্টিন বিবার। জনপ্রিয় এ গায়ক এক জটিল ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পা...বিস্তারিত
বিনোদন ডেস্ক : বিয়ে করলেন ‘ডনগিরি’ ছবির নায়িকা এমিয়া এমি। রোববার (২২ মে) সন্ধ্যায় রাজধানীর একটি কাজি অফিসে কাছ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : প্রচলিত রীতি অনুযায়ী সাত নয়, বরং চার পাক নিয়ে বিয়ে করেছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। সর্বভারতীয় একটি ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited