শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক | ১২:১৩ পিএম, ২০২২-০৪-০৫
ভয়াবহ অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। জীবন রক্ষাকারী ওষুধের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। মঙ্গলবার থেকেই কার্যকর হচ্ছে এই জরুরি অবস্থা। সরকারি মেডিক্যাল অফিসার অ্যাসোসিয়েশনের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটির সাধারণ সম্পাদক শেনাল ফার্নান্দো বলেছেন, এই সিদ্ধান্ত অনেক রোগীদের জীবন বাঁচাবে।
ডা. ফার্নান্দো বলেন, ‘স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণার পর, সরকারের উচিত হবে দেশজুড়ে প্রাণ রক্ষাকারী জরুরি ওষুধ সরবরাহ নিশ্চিত করা। ’ শ্রীলঙ্কার স্থানীয় গণমাধ্যমের খবর বলছে, অর্থনৈতিক সংকট চলতে থাকলে ওষুধ সঙ্কট সামনের দিনগুলোতে আরও ভয়ংকর রূপ নিতে পারে।
গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার অভাবে জ্বালানির ঘাটতি দেখা দেওয়ায় দেশটিতে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে দেশজুড়ে দৈনিক ১০-১২ ঘণ্টা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপরাষ্ট্রটির প্রশাসন। এই অবস্থায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সর্বদলীয় সরকার গঠনের ডাক ফিরিয়ে দিয়েছে বিরোধীরা। অন্যদিকে কলম্বোসহ বিভিন্ন শহরে গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে গত কয়েক দিন ধরে ‘হ্যাশট্যাগ গো হোম রাজাপক্ষে’ এবং ‘হ্যাশট্যাগ গোতা গো হোম’ ট্রেন্ড চলছে।
অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited