শিরোনাম
ঢাকা অফিস :: | ০২:০৯ পিএম, ২০২২-০৩-২৩
দেশের চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার প্রদানকালে প্রধানমন্ত্রী বলেন, আমি আমার পক্ষে চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদানের জন্য তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে আহ্বান করছি। আমি দুঃখিত যে, করোনার কারণে সশরীরে আসতে পারলাম না। এবছর মোট ২৭টি বিভাগে ৩০টি পুরস্কার দেওয়া হয়েছে। যৌথভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ ও গাজী রাকায়েত পরিচালিত ‘গোর’। এরমধ্যে ‘বিশ্বসুন্দরী’ থেকে চিত্রনায়ক সিয়াম শ্রেষ্ঠ অভিনেতা ও ‘গোর’ থেকে চিত্রনায়িকা দীপান্বিতা মার্টিন হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী। সর্বোচ্চ ১১টি পুরস্কার পেয়েছে সরকারি অনুদানের সিনেমা ‘গোর’। আর একই সিনেমার জন্য ব্যক্তি হিসেবে সর্বোচ্চ ৪টি পুরস্কার পেলেন গাজী রাকায়েত।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০-এ যৌথভাবে আজীবন সম্মাননা পেয়েছেন দেশের বরেণ্য দুই অভিনয়শিল্পী আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। এদিন রাইসুল ইসলাম আসাদ সশরীরে উপস্থিত থাকলেও শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি বর্ষীয়ান অভিনেত্রী আনোয়ারা। তার পক্ষে সম্মাননা নিয়েছেন মেয়ে অভিনেত্রী মুক্তি।
এছাড়াও যাদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক - গাজী রাকায়েত হোসেন (গোর)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - এম ফজলুর রহমান বাবু (বিশ্বসুন্দরী)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী -অপর্ণা ঘোষ (গণ্ডি)
শ্রেষ্ঠ খল-অভিনেতা - মো. সাহিদ হাসান মিশা সওদাগর (বীর)
শ্রেষ্ঠ শিশু শিল্পী - মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি (গণ্ডি)
শ্রেষ্ঠ শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার- মো. শাহাদৎ হাসান বাধন (আড়ং)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক - বেলাল খান (বিশ্বাস যদি যায়রে...)
শ্রেষ্ঠ নৃত্য পরিচালক - প্রয়াত মো. সহিদুর রহামান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])
শ্রেষ্ঠ গায়ক - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])
শ্রেষ্ঠ গায়িকা - দিলশাদ নাহার কণা (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী]) এবং সোমনূর মনির কোনাল (ভালোবাসার মানুষ তুমি... বীর)
শ্রেষ্ঠ গীতিকার - কবির বকুল (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])
শ্রেষ্ঠ সুরকার - মো. মাহমুদুল হক ইমরান (তুই কি আমার হবিরে...[বিশ্বসুন্দরী])
শ্রেষ্ঠ কাহিনিকার -গাজী রাকায়েত হোসেন (গোর)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার-গাজী রাকায়েত হোসেন (গোর)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- ফাখরুল আরেফীন খান (গণ্ডি)
শ্রেষ্ঠ সম্পাদক - মো. শরিফুল ইসলাম (গোর)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- উত্তম কুমার গুহ (গোর)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- পংকজ পালিত ও মো. মাহবুব উল্লাহ (নিয়াজ) [গোর]
শ্রেষ্ঠ শব্দগ্রাহক- কাজী সেলিম আহম্মেদ (গোর)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- এনামতারা বেগম (গোর)
শ্রেষ্ঠ মেকআপম্যান- মোহাম্মদ আলী বাবুল
আমাদের ডেস্ক : : বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছার মুখ এলাকা থেকে তিন কিশোরী নিখোঁজ হ...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : দীর্ঘ অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সুখবর আসতে যাà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited