শিরোনাম
আমাদের ডেস্ক : | ০১:০৬ পিএম, ২০২২-০৩-২৩
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার ফ্লাইটের দুই যাত্রীর লাগেজ থেকে উচ্চ শুল্কের সিগারেট ও নিকোটিন জব্দ করা হয়েছে।
ওই দুই যাত্রী মো. তৈয়ব ও মো. হারুন রশীদকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
এসময় তাদের লাগেজে থাকা ৪৪০ মিনি কার্টনে ৮ লাখ ৪০ হাজার শলাকা বিদেশি ইজি ব্রান্ডের সিগারেট ও ২৯০ কার্টন ড্রাই নিকোটিন জব্দ করেছে বিমানবন্দর কাস্টমস।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিমানবন্দর থেকে এসব জব্দ করার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টমস উপ-কমিশনার নেয়ামুল ইসলাম।
চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সালাহউদ্দিন রিজভী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে (জি ৯৫২২) আসা দুই যাত্রীর লাগেজ স্ক্যানিং করে বিদেশি ব্রান্ডের সিগারেট ও নিকোটিন জব্দ করা হয়। এগুলো রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে নিলামে বিক্রয় করা হবে।
তিনি বলেন, এসব পণ্য উচ্চ শুল্কের। শর্ত সাপেক্ষে আমদানি করা যায়। এর মাধ্যমে প্রায় ১৩ লাখ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছিলো।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,দুর্নীতি প্রতিরোধ করা এবং দেশকে দুর্নীতিমু...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : দেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধকরণে অবদানের স্বীকৃতিস্বরূপ চট্...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের চকরিয়ায় দিনদুপুরে ডাকাতি সংঘটিত হয়েছে। ৬-৭ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে বাড়ির লোক...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে নাফ নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই বন্ধুকে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited