চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

তুরস্কে আমিরাত-ইসরায়েলের বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:২৬ পিএম, ২০২২-০৩-২২

তুরস্কে আমিরাত-ইসরায়েলের বৈঠক 

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে দেশটিতে সফর করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং আরব আমিরাতের ডি ফ্যাক্টো নেতা শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ান। সোমবার তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিশরের দুটি নিরাপত্তা সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে। মিশরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, আল সিসি এবং আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে।
লোহিত সাগরের শার্ম আল-শেখ শহরে তাদের মধ্যে সাক্ষাত হয়েছে। অর্থনৈতিক বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন তারা। 

এক বিবৃতিতে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন আল সিসি। ওই অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এমন সবকিছু প্রত্যাখ্যান করা হবে বলে জানানো হয়। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, দুই দেশ এবং তাদের জনগণের সুবিধার জন্য সব ধরনের সহযোগিতাপূর্ণ অগ্রগতির উদ্দেশ্যেই শীর্ষ নেতারা এই সফর করেছেন।

শেখ মোহাম্মেদ বিন জায়েদ এবং আল সিসি নিজেদের মধ্যে বিভিন্ন আগ্রহের বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক বিভিন্ন পর্যালোচনা করেছেন। সব ধরনের চ্যালেঞ্জের মুখে আরব সংহতি জোরদার করার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তারা। নাফতালি বেনেটের সঙ্গে আলোচনার বিষয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করা হয়নি। 
তবে মিশর এবং ইসরায়েলি কর্মকর্তারা এটা নিশ্চিত করেছেন যে, আল সিসির সঙ্গে সাক্ষাত করতেই মিশরে সফর করেছেন এই ইসরায়েলি প্রধানমন্ত্রী।

বেশ কিছু ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরান এবং পশ্চিমা শক্তির বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে আমিরাত এবং বাহরাইন। গত ডিসেম্বরে আবু ধাবিতে সফর করেছেন বেনেট। 
তার আগে গত সেপ্টেম্বরে মিশরে সফর করেন তিনি।

২০১৫ সালে হওয়া পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। কিন্তু এই চুক্তির ঘোর বিরোধী ইসরায়েল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, ইরানের সঙ্গে পুনরায় এই চুক্তির বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। কিন্তু ইসরায়েলসহ ইরানের অনেক শত্রু দেশই চায় না যে পুনরায় এই চুক্তি হোক। সে কারণেই হয়তো ইসরায়েল, আমিরাত এবং মিশরের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে বৈঠক করলেন।
 
রিটেলেড নিউজ

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

হিন্দুত্ববাদী অপরাজনীতির শিকার হয়ে তীব্র পানি সংকটে কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনি

অনলাইন ডেস্ক: : কলকাতার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জ্যোতিনগর কলোনিতে প্রায় এক মাস ধরে পানির সরবরাহ বন্ধ রেখেছে হিন্দু্...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর