শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ১১:৩০ এএম, ২০২২-০৩-২২
একবার বাংলাদেশ এগিয়ে যায় তো আরেকবার শ্রীলঙ্কা, গোটা ম্যাচ জুড়েই ছড়িয়েছে রোমাঞ্চ। তবে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে সোমবার ৪০-৩৮ পয়েন্টে শ্রীলঙ্কাকে হারায় বাংলাদেশ।
টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে লাল-সবুজ জার্সি ধারীরা।
আগের দুই ম্যাচ জেতায় দুই দলেরই সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল। তবে কারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই লড়াইয়ে সমান তালে খেলতে থাকে দুই দল। প্রথমার্ধে ১৮-১৭ পয়েন্টে এগিয়ে থাকে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও জমে ওঠে ম্যাচ। ২৭-২৪ পয়েন্টে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৩২-৩১ পয়েন্টে এগিয়ে যায়।
এক পর্যায়ে ম্যাচের স্কোর লাইন ৩৮-৩৮ সমতায় চলে আসে। শেষ মুহূর্তে আরদুজ্জামান দুটি পয়েন্ট ছিনিয়ে নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে এবং মালয়েশিয়াকে ৫৬-২১ পয়েন্টে হারায় বাংলাদেশ। অন্যদিকে মালয়েশিয়াকে ২৯-১০ পয়েন্টে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে হারিয়েছিল ৪৪-১৯ পয়েন্টে।
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited