শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৩:৫৪ পিএম, ২০২২-০৩-১৯
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিমেন্ট ক্লিংকারবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে সাত নাবিক নিখোঁজ হয়েছেন।
ডুবে যাওয়া ‘এমভি টিটু-১৪’ জাহাজটির নাবিকদের উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার রাত সাতে ৩টার দিকে আবুল খায়ের গ্রুপের এই জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, অন্য একটি লাইটার জাহাজের ধাক্কায় ‘এমভি টিটু-১৪’ ডুবে যায়। তবে আসলে কী ঘটেছিল, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি বন্দর কর্মকর্তারা। বন্দর সচিব ওমর ফরুক শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটিতে ১৩ জন নাবিক ও ক্রু ছিলেন, তাদের মধ্যে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড এবং আমাদের পাইলট বোট নিয়ে অন্যদের উদ্ধারে অভিযান চলছে। এখনও জাহাজের ৭ জন নাবিক ও ক্রু নিখোঁজ আছে।”
জাহাজটি সিমেন্টের ক্লিংকার বোঝাইয়ের পর গন্তব্য যাওয়ার আগে আলফা অ্যাংকরেজে (বে টার্মিনালের জন্য নির্ধারিত অংশে) অপেক্ষা করছিল বলে বন্দর সচিব জানান।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited