শিরোনাম
টেকনাফ প্রতিনিধি : | ১০:৩৭ এএম, ২০২২-০৩-১৭
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১৬ মার্চ) ভোরের দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও পাচারকারীদের আটক করা হয়।
আটকরা হলেন-চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজলে করিম ও ইয়াকুব আলীর ছেলে মনসুর আলী।
কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন।
কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ
পাঁচজনকে আটক করতে সক্ষম হন। পরে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।
অনলাইন ডেস্ক: : কক্সবাজার খেলোয়াড় সমিতির আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর জমজমাট সেমিফাইনালে চকরিয়া উপজেল...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডারসহ দুজ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited