চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেইনে যুদ্ধবিধ্বস্ত শহরে-নগরে খোঁড়া হচ্ছে গণকবর 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:৩৩ এএম, ২০২২-০৩-১৫

ইউক্রেইনে যুদ্ধবিধ্বস্ত শহরে-নগরে খোঁড়া হচ্ছে গণকবর 


ইউক্রেইনের কিছু কিছু জায়গায় রাশিয়া এতটাই প্রচণ্ড বোমা হামলা করছে যে, শহরে শহরে এবং নগরে নগরে নিহতদেরকে গণকবর খুঁড়েই সমাহিত করতে বাধ্য হতে হচ্ছে।
রুশ বাহিনীর ঘেরাওয়ের মধ্যে থাকা ইউক্রেইনের বন্দরনগরী মারিওপোলে এই বাস্তবতা অনেকটাই প্রকট। এছাড়াও খারকিভ, চেরনিহিভসহ রাজধানী কিইভের কাছের কিছু শহরেও এখন অনেকটা একই অবস্থা।

বিবিসি জানায়, ইউক্রেইনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিওপোল রাশিয়ার অবিরাম গোলাবর্ষণে ধ্বংস হয়ে গেছে। সেখানে গত দুই সপ্তাহে তড়িঘড়ি খোঁড়া হয়েছে কয়েকটি কবর।
মারিওপোলের উপ-মেয়র ওরলভ বিবিসি- কে ফোনে বলেছেন, “আমরা গোলায় নিহতদেরকে ব্যক্তিগত কবরস্থানে দাফন করতে পারছি না। কারণ, সেইসব কবরস্থান নগরীর সীমানার বাইরে। আর সীমানা ঘিরে আছে রুশ সেনারা।”

রোববার মারিওপোলের সিটি কাউন্সিল বলেছে, নগরীটিতে বেসামরিক নাগরিক নিহতের সংখা ২,১০০ ছাড়িয়েছে। রাশিয়ার প্রচণ্ড গোলাবর্ষণের কারণে মরিওপোল থেকে কেউ বেরোতে পারছে না। এমনকী মানুষজনকে সরাতে নিরাপদ জোন খোলার চেষ্টা করার পরও পরিস্থিতি একই আছে।
গণকবরে নিহতের সংখ্যা কত হতে পারে তা জানাতে পারেননি ওরলভ। তবে তিনি বলেছেন, একটি কবরে ৬৭ টি লাশ আছে। তাদের কয়েকজনকে চিহ্নিত করা যাচ্ছে না; তবে কয়েকজনের নথি আছে বলেও জানান ওরলভ।

তিনি বলেন, গোলা থেকে বাঁচতে নগরীর হাজার হাজার বাসিন্দা বাড়ির বেজমেন্টে লুকাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে মানুষ পরিবারের মারা যাওয়া সদস্যদেরকে নিজস্বভাবেই বাড়ির উঠোনে কিংবা বাগানে কবর দিচ্ছে।

যুদ্ধবিধ্বস্ত নগরীগুলোর পৌর সেবা ভেঙে পড়েছে। এ পরিস্থিতিতে রাস্তা পরিষ্কার কিংবা মেরামতির কাজ যারা করে তারাই রাস্তা থেকে মৃতদেহ সংগ্রহ করছে। আর এই কাজ করার সময় এই কর্মীদেরও কেউ কেউ মারা পড়ছে। নগরীতে ১১ দিন ধরে নেই খাবার, পানি, পয়ঃনিষ্কাশন, কিংবা প্রচণ্ড ঠান্ডায় উষ্ণতার কোনও ব্যবস্থা, জানান উপমেয়র ওরলভ।

রাজধানী কিইভের দ্বারপ্রান্তে ৪ মাইল উত্তরপশ্চিমের বুচা শহরে একটি গির্জার কাছে খোঁড়া হয়েছে গণকবর। স্থানীয় এক এমপি এ খবর জানিয়েছেন। সেই গণকবরে আছে ৬০ টিরও বেশি লাশ। বুচা শহর এবং ইরপিন শহরতলীর অর্ধেকই এখন রাশিয়ার কব্জায় বলে জানান ওই এমপি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে গণকবরের তিক্ত ম্মৃতি এখনও অনেক ইউক্রেইনীয়র মনেই দাগ কেটে আছে। তাই সেখানে আবার গণকবরের দিন ফিরে আসাটা তাদের জন্য মর্মান্তিক।
ইউক্রেইনের উত্তরাঞ্চলে খারকিভ, চেরনিহিভ এবং সামি নগরী ঘিরে রেখেছে রুশ সেনারা। এইসব জায়গাতেও রাশিয়ার সেনাদের অবিরাম গোলাবর্ষণে বহু বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। নগরীর প্রধান কবরস্থানেও অনবরতই পড়ছে গোলা। তাই ওইসব নগরীতে নিহতদেরকে ট্রেঞ্চে কিংবা জঙ্গলে নিয়ে গিয়ে কবর দেওয়া হচ্ছে।

চেরনিহিভ সিটি কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সান্দর লোমাকো বিবিসি-কে বলেছেন, রাশিয়ার বিমান হামলায় নিহতদেরকে অস্থায়ী সমাধিতে কবর দেওয়া হচ্ছে। কারণ, রাশিয়ার সেনারা তিনদিক থেকে নগরী ঘিরে রাখায় সেখানকার প্রধান কবরস্থানে এখন যাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, “যুদ্ধের পর আমরা আবার লাশগুলোকে কবর দেব।” চেরনিহিভে মৃতের সংখ্যা প্রায় ২০০ বলে জানান লোমাকো। তিনি বলেন, নগরীটিতে রাশিয়ার একটি বিমান হামলাতেই ৪৫ জন মারা গেছে।

তাছাড়া, রাতের বোমা হামলায় চেরনিহিভে গড়ে ৭ জন করে মারা যাচ্ছে। রাশিয়ার বিমান আবাসিক ভবনগুলোতে তিন/চারটি করে বোমা মেরে যাচ্ছে। বোমা হাসপাতালেও পড়েছে। তারপরও হাসপাতালের কাজ চলছে। নগরীর দ্বারপ্রান্তে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। নগরীটিতে বহু মানুষকে গণকবর দেওয়া হচ্ছে।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত


ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত


হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত


গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত


আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত


সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত



সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত


টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত



সর্বশেষ খবর