শিরোনাম
ঢাকা অফিস :: | ১০:৪২ এএম, ২০২২-০২-২৭
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও অগ্রগামী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (২৭ ফেব্রুয়ারি) ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি।
বিবিএস এর প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসেবে বিবিএস জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে নীতি নির্ধারণ, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়োপযোগী ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সরবরাহ করে আসছে। বিবিএস থেকে তথ্য সংগ্রহ, সংকলন ও প্রকাশে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও অগ্রগামী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রচেষ্টাকে ত্বরান্বিত করছে।
আবদুল হামিদ বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এর অনুসমর্থনকারী দেশ হিসেবে বাংলাদেশ বিভিন্ন সূচক পরিমাপ, বাস্তবায়ন ও অর্জনে অঙ্গীকারবদ্ধ। এছাড়া ‘রূপকল্প ২০৪১’, অষ্টম পঞ্চমবার্ষিক পরিকল্পনা ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর ও চরম দারিদ্র্য নিরসন, চলমান কোভিড-১৯ মহামারির প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যা থেকে উত্তরণের লক্ষ্যে বিবিএস সরবরাহকৃত তথ্য-উপাত্ত যথাযথ পরিকল্পনা গ্রহণে মূল নিয়ামক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখছে।
তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় পরিসংখ্যান দিবস পালনের মধ্য দিয়ে দেশের সব খাতে পরিসংখ্যানের প্রয়োগ বৃদ্ধি পাবে, যা অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে সহায়ক হবে।
রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নমুখী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সঠিক তথ্য ও নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রাপ্তির লক্ষ্যে একটি স্বতন্ত্র ও পৃথক সংস্থা হিসেবে ১৯৭৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠা করেন। পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন ‘পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ’ ও ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) যৌথ উদ্যোগে ‘জাতীয় পরিসংখ্যান দিবস-২০২২’ উদযাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
অনলাইন ডেস্ক: : মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : খাদ্যে ভেজাল রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে শনিবার (১৪ নভেম্বর) পরিচà...বিস্তারিত
টেকনাফ প্রতিনিধি : : সামিরা আখতার : কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সেনা সদস্য সৈনিক মো. তিতাস শেখ নিহতের ঘটনাà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : হাসিনুর রহমান সানি : কক্সবাজার পৌরসভা ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও কিশোর গ্যাং রোধে টানা ২...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সহায়তা ও নিরাপত্তা পরিস্থিতি দেখতে আগামীকাল মঙ্গলবার (১à...বিস্তারিত
ঈদগাঁও প্রতিনিধি : : মিছবাহ উদ্দিন: ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে রাস্তায় বালু রাখাকে কেন্দ্র করে একই পরিবারের তিà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited