শিরোনাম
রামু প্রতিনিধি :: | ১১:১৫ এএম, ২০২২-০২-২০
রামু উপজেলার ১১ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারদের মাধ্যমে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের রামুর ওসমান ভবন প্রাঙ্গনে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণকালে কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে বলেই দেশের সাধারণ মানুষ শীতে কষ্ট পায়না। দেশে এখন আর খাদ্য ঘাটতি নাই, বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করে। শেখ হাসিনার সময়ে দেশের প্রত্যন্ত এলাকার রাস্তাঘাট ও অবকাঠামোগত যে উন্নয়ন হচ্ছে ১৯৭৫ পরবতী কোন সরকার তা করতে পারেনি। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উনয়নশীল রাষ্ট্র। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তৃণমূলের জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিসীম।
কম্বল বিতরণকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি, স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি কমলের একান্ত সচিব মিজানুর রহমান মিজান, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রামু উপজেলার সভাপতি, এমপি কমলের ব্যক্তিগত সহকারী একরামুল হাছান ইয়াছিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমাদের ডেস্ক : : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে যাত্রীবাহী অটোরিকশা ও মিনিট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারে প্রথমবারের মতো তিন মাসব্যাপী 'কক্সবাজার পর্যটন কার্নিভাল ২০২৬' শুরু হচ্ছে ১ নভেম্বà...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে ৫ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন সন্ত্রাসী ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : টেকনাফে ১৬ এপিবিএন ও টেকনাফ থানা পুলিশের যৌথ অভিযানে অপহৃত চারজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : উত্তরের পঞ্চগড় থেকে দক্ষিণ-পূর্বের সীমান্ত শহর কক্সবাজার— দেশের দুই প্রান্তকে সরাসরি এক সুতোয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited