শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৫:১০ পিএম, ২০২২-০২-১৪
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর বলেছেন, সরকারের একার পক্ষে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সমস্যা থাকার পরও করোনা মোকাবিলার পাশাপাশি স্বাস্থ্যখাতে রাজধানী ঢাকার তুলনায় চট্টগ্রাম এখনও পর্যন্ত সুনামের সাথে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সম্মেলন কক্ষে বেসরকারি হাসপাতালের ডাক্তার-নার্সদের নিয়ে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ডা. হাসান শাহরিয়ার কবীর এ কর্মশালা উদ্বোধন করেন। সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ডাক্তার-নার্সরা আরও আন্তরিক হলে শিশুবান্ধব হাসপাতাল ও পরবর্তীতে নারীবান্ধব হাসপাতাল গড়াসহ চট্টগ্রামে স্বাস্থ্য ব্যবস্থাপনায় ঈর্ষনীয় সাফল্য আসবে। ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনের লক্ষ্যে শিশু মৃত্যুর হার কমিয়ে সরকারি উদ্যোগের সাথে বেসরকারি খাতকে সম্পৃক্তকরণে দেশের বেসরকারি হাসপাতালগুলোকে শিশুবান্ধব হাসপাতালে রূপান্তর করতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।সরকারি-বেসরকারি পর্যায়ে ডাক্তার-নার্সদের সমন্বিত উদ্যোগের ফলে সর্বত্র শিশুবান্ধব হাসপাতাল গড়া সম্ভব বলে মন্তব্য করেন তিনি। দেশের সকল বিভাগীয় ও জেলা শহরে পর্যায়ক্রমে ‘শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি’ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে বলেও জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক।বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিভাগীয় উপ-পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ ও সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সুমন বড়ুয়া।
কর্মশালার উদ্বোধনী দিনে মাতৃ ও শিশুস্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ দেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. জেবীন চৌধুরী ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. রওশন আরা বেগম শিমুল। কর্মশালায় নগরের বেসরকারি পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর ও ন্যাশনাল হাসপাতালের ডাক্তার-নার্সরা অংশ নেন।
অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত
অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited