চট্টগ্রাম   রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন শুরু 

আন্তর্জাতিক ডেস্ক    |    ১১:১৯ এএম, ২০২২-০২-১০

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন শুরু 

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আইনজীবী সমিতি মিলনায়তনে শুরু হয় ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। 
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানিয়েছেন, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে ২টি প্যানেলে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। তার নাম কিশোর কুমার দাশ। তিনি সমন্বয় পরিষদ থেকে এবার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে লড়ছেন।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, লাইব্রেরি সম্পাদক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এবং ৭টি সদস্য পদসহ মোট ১৪টি পদে আওয়ামী লীগের সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে। অন্যদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, তথ্যপ্রযুক্তি সম্পাদক ও তিনটি সদস্য পদ মিলে বিএনপির সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ মোট পাঁচটি পদে জয়লাভ করেছিল। গতবার সভাপতি পদে এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে এএইচএম জিয়া উদ্দিন জয়ী হয়েছিলেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সমন্বয় পরিষদ থেকে আবু মোহাম্মদ হাশেম, সাধারণ সম্পাদক পদে বিগত দুবার নির্বাচিত সাধারণ সম্পাদক (বর্তমান সাধারণ সম্পাদক) এ এইচ এম জিয়াউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক শিবলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে লড়ছেন মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে মো. আবদুস সাত্তার সরোয়ার, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আসাদুর রহমান রিটু। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিশোর কুমার দাশ।

৯টি সম্পাদকীয়, ১০টি নির্বাহী সদস্যসহ মোট ১৯টি পদে প্রার্থীরা লড়ছেন। সব কটি পদে প্রার্থী দিয়েছে সমন্বয় ও ঐক্য পরিষদ। তবে এবার একজনও প্রার্থী দেয়নি সমমনা সংসদ। সমমনা সংসদের সাংগঠনিক সম্পাদক তৌহিদুল মনির চৌধুরী বলেন, করোনার কারণে এবার প্রার্থী দেইনি। অনেকেই অসুস্থ ছিলেন। আগামীবার তারা নির্বাচনে লড়বেন। তাদের ভোটব্যাংক এবার কোন প্যানেলে যাবে, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে বিচার অঙ্গনকে ঘুষ, দুর্নীতিমুক্ত রাখতে যারা ভূমিকা পালন করতে পারবেন, তাদেরই বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন এই নেতা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, শান্তিপূর্ণভাবে আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ চলছে।  

রিটেলেড নিউজ

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

নোয়াখালীতে প্রাথমিকের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: : নোয়াখালীর বেগমগঞ্জের ভোলা বাদশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শ...বিস্তারিত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঙ্গোপসাগরে লঘুচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক: : লঘুচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি, সাত মাসে ২০৭৬ হত্যা

অনলাইন ডেস্ক: : সারা দেশে আশঙ্কাজনকহারে বেড়েছে খুনাখুনি। রাজনৈতিক কোন্দল, দখল, চাঁদাবাজির নিয়ন্ত্রণ, ব্যক্তিগত দ...বিস্তারিত

আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আমাদের কাছে পাঠাতে পারেন। একই সঙ্গে ব্যবসা ও প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার জন্য বিজ্ঞাপন দিতে পারেন।

নিজস্ব প্রতিবেদক : আপনার এলাকার কোনো সংবাদ, সমস্যা, সম্ভাবনা, মানবিক গল্প, বিশেষ ফিচার কিংবা প্রয়োজনীয় তথ্য থাকলে তা আ...বিস্তারিত

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

টেকনাফ হাসপাতালে ইনডোরে ডাক্তার না থাকায় রোগীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক: : কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোরে সার্বক্ষণিক কোনো ডাক্তার না থাকায় রোগী ...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর