শিরোনাম
স্পোর্টস ডেস্ক | ০৪:৩৯ পিএম, ২০২২-০২-০৯
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে।
বুধবার এ সূচি প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড (সিএসএ)।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ খেলবে ৩টি ওয়ানডে ও দুটি টেস্ট। ওয়ানডে তিনটি আইসিসি ওয়ানডে সুপার লিগ ও টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বিষয়টিকে নিজেদের জন্য ‘তাৎপর্যপূর্ণ’ বলে আখ্যায়িত করেছে দক্ষিণ আফ্রিকার বোর্ড। সিরিজের পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। ১৮ মার্চ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে মাঠের লড়াই।
সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজ দিয়ে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে দুই দলের দ্বিপাক্ষিক লড়াই। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ মার্চ। প্রথম ও তৃতীয় ম্যাচ সেঞ্চুরিয়নে এবং দ্বিতীয় ম্যাচ জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে।
আগামী ৩১ মার্চ থেকে ডারবানে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে পোর্ট এলিজাবেথে আগামী ৮ এপ্রিল থেকে।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি-
১৮ মার্চ প্রথম ওয়ানডে, সেঞ্চুরিয়ন
২০ দ্বিতীয় ওয়ানডে, জোহানেসবার্গ
২৩ মার্চ তৃতীয় ওয়ানডে, সেঞ্চুরিয়ন
টেস্ট ম্যাচ-
৩১ মার্চ – ৪ এপ্রিল : ১ম টেস্ট, ডারবান
৮ এপ্রিল – ১২ এপ্রিল : ২য় টেস্ট, পোর্ট এলিজাবেথ
আমাদের ডেস্ক : : ভোরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা। কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বেশ কিছুদিন ফাঁকা সময়ই কেটেছে বাংলাদেশের ক্রিকেটে। ফের শুরু হতে যাচ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিলো ১৯৩০ সালে। ২০৩০ সালে বিশ্বকাপের ১শ বছর পূর্ণ হবে। বি...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ এ’ দলের সঙ্গেই পাকিস্তান সফরে যেতে পারেন জাতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : ৪ ͯ ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে কাল যুক্তরাষ্ট্রকে প্যারিস গেমসে প্রথম স্বর্ণপদক উপহার দিয়েছে যু...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Coxsbazar | Developed By Muktodhara Technology Limited