চট্টগ্রাম   সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মিশরের কাছে ২.৫৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে ওয়াশিংটন 

আন্তর্জাতিক ডেস্ক    |    ০৩:৩৭ পিএম, ২০২২-০১-২৬

মিশরের কাছে ২.৫৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি অনুমোদন দিয়েছে ওয়াশিংটন 

কায়রোর মানবাধিকার রেকর্ড নিয়ে ওয়াশিংটনের চলমান উদ্বেগ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার মিশরের কাছে পরিবহন বিমান ও রাডার সিস্টেমের দুটি প্রধান সামরিক সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দিয়েছে। 
১২টি সি-১৩০ জে সুপার হারকিউলিস পরিবহন বিমান এবং আনুসঙ্গিক সরঞ্জামের বিক্রয় মূল্য ২.২ বিলিয়ন ডলার। 
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেছে, এই বিক্রয় এখনো চূড়ান্ত হয়নি, তবে অস্ত্র ফোর্স এবং সরঞ্জাম স্থানান্তরে এয়ারলিফট সুবিধা দেবে যা বর্তমান এবং ভবিষ্যৎ হুমকি মোকাবিলায় মিশরের সক্ষমতার উন্নয়ন ঘটাবে। বিমানগুলো সামুদ্রিক টহল এবং উদ্ধার অভিযানের জন্যও ব্যবহার করা যাবে।

দ্বিতীয় চুক্তিতে মিশর বিমান হুমকি মোকাবিলায় ৩৫ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের স্থলভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির রাজনৈতিক বিরোধীদের প্রতি কঠোর আচরণের বিষয়ে ওয়াশিংটনের চলমান অস্বস্তি সত্ত্বেও এই চুক্তির অনুমোদন দিয়েছে। মানবাধিকার গোষ্ঠী ধারণা করছে, মিশরে প্রায় ৬০ হাজার রাজনৈতিক বন্দী রয়েছেন। 
সেপ্টেম্বরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে পররাষ্ট্র দফতর মিশরের জন্য ইতোমধ্যে বরাদ্দ ১৩০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ওপর স্থগিতাদেশ জারি করে। নভেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন মানবাধিকারের ক্ষেত্রে ‘বাস্তব ও দীর্ঘস্থায়ী  উন্নতি’ নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার জন্য মিশরের প্রতি আহবান জানিয়েছিলেন। কিন্তু ২০২১ সালের ১ অক্টোবর থেকে শুরু হওয়া ২০২২ অর্থবছরের জন্য বাইডেন প্রশাসন কায়রোর জন্য দ্বিপক্ষীয় সহায়তায় ১.৪ বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ  করেছে, যার বেশীরভাগই সামরিক সম্পর্কিত-যা পূর্ববর্তী বছরের মতোই।

রিটেলেড নিউজ

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের জন্য ‘রূপান্তরকালীন কৌশলে’ যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: : “আমাদের মূল লক্ষ্য একটাই—আশ্রিত প্রায় ১.৫ মিলিয়ন বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে যেন ...বিস্তারিত

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের নির্মম আগ্রাসন থামাতে ব্যর্থ জাতিসংঘের দায়সারা বিবৃতি  

অনলাইন ডেস্ক: : জাতিসংঘের মানবাধিকার কার্যালয় (ওএইচসিএইচআর) ০৪ সেপ্টেম্বর, শুক্রবার এক প্রতিবেদনে স্বীকার করেছে ...বিস্তারিত

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

হিন্দু ধর্মীয় মেলা প্রস্তুতির অজুহাতে মধ্যপ্রদেশের ২টি মসজিদে বুলডোজার অভিযান

অনলাইন ডেস্ক: : ভারতে মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় প্রায় ১৫০ বছরের পুরনো মদিনা মসজিদ বুলডোজারে আংশিক ধ্বংস করেছ...বিস্তারিত

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

গাজায় আবারও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনীর সন্ত্রাসী হামলায় শহীদ ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: : গত বছর অক্টোবর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি ক্রমাগত লঙ্ঘন করে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েলি স...বিস্তারিত

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

আছড়ে পড়ছে ঢেউ, সরে যাচ্ছে সিসি ব্লক, ঘরবাড়ি সাগরগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা

অনলাইন ডেস্ক: : টেকনাফের শাহপরীর দ্বীপের বেড়িবাঁধের সীমান্ত সড়কের কয়েকটি জায়গার সিসি ব্লক সরে যাচ্ছে ঢেউয়ের ধাক...বিস্তারিত

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

সাবেক আইজিপি বেনজীর এখন ক্যারিবীয় দ্বীপ সেন্ট লুসিয়ায়, সঙ্গে ছয় দেশের পাসপোর্ট

অনলাইন ডেস্ক: : দুবাই থেকে কারামুক্তির পর মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি ও বিতর্কিত সাবেক আইজিপি বেনজীর আহমে...বিস্তারিত

সর্বপঠিত খবর

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

ক্যালিফোর্নিয়ায় আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে চট্টগ্রামের মেধাবী সন্তান প্রিয়ম চক্রবর্তীর যোগদান

আমাদের ডেস্ক : : ডেস্ক রিপোর্ট :: চট্টগ্রামস্থ  লোহাগাড়ার  কৃতি সন্তান প্রিয়ম চক্রবর্তী ক্যালিফোর্নিয়ায় ...বিস্তারিত

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

টেকনাফে জমি দখলকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার অভিযোগ, গুরুতর আহত ৩

সুব্রত আপন, স্টাফ রিপোর্টার: : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়ায় জমি দখলকে কেন্দ...বিস্তারিত

সর্বশেষ খবর